অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অফলাইনে ফর্ম ফিলাপ এর সঠিক পদ্ধতি।

Annapurna yojana form fillup

অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে। যার মাধ্যমে মহিলারা পাবেন প্রতি মাসে ৩০০০ টাকা। কিন্তু অনেকেরই মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে, পরিবারের কী সকল সদস্যের নাম দিতে হবে? যার যার নাম দেওয়া হবে তাদের সকলেরই কি ডকুমেন্ট দিতে হবে? এছাড়াও কি কি ডকুমেন্ট দিতে হবে? ব্যাংক একাউন্টে DBT লিংক না থাকলে কি টাকা ঢুকবে না? অনলাইনে কীভাবে আবেদন করব? কেনো সরকার ১৩ পাতার ফর্ম বানিয়েছেন? ইত্যাদি আরও অনেক প্রশ্ন রয়েছে। খুব সাবধানে নিখুত ভাবে একদম সঠিক ভাবে আপনাদের ফর্মটি ফিলাপ করতে হবে। নইলে আপনার আবেদন পত্রটি বাতিলও হয়ে যেতে পারে। এই পোস্টটির মধ্যে সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। 

অফলাইনে ফর্ম ফিলাপের পদ্ধতি:

আপনি যদি অফলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি আবেদন পত্র যে কোনো অনলাইন দোকান থেকে নিতে হবে। 

প্রথম পাতা: 

১.এই পাতার প্রথমেই রয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম। আপনাকে চেষ্টা করতে হবে যে নামটি যেন ক্যাপিটাল লিটারে লেখার। 

২.তারপর আপনাকে পরিবারের প্রধান সদস্যের জন্ম তারিখ, লিংগ, আধার নম্বর ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে। 

৩.তারপরে আপনার পরিবারের রেশন কার্ডের ID দিতে হবে। যদি আপনার পরিবারের রেশন কার্ডের ID না থাকে তাহলে দিতে হবে না।

৪.এরপরে আপনার পরিবারের সদস্যদের সংখ্যা লিখতে হবে। 

৫.আপনাকে আপনার ঠিকানা লিখতে হবে। ছোটো জায়গার জন্য একটু একজাস্ট করে লিখতে হবে - Vill, PO, PS, CAST, pin নাম্বার ইত্যাদি লিখতে হবে।

৬.এরপরে আপনার একটি যোগাযোগ নাম্বার অর্থাৎ মোবাইল নম্বর দিতে হবে। যে মোবাইল নাম্বারটি পরিবারের প্রধান সদস্যের আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে সেটি দিতে হবে।

৭.পরিবারের সকল সদস্যের নাম, জন্ম তারিখ, লিংগ, পরিবারের প্রধান সদস্যের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ইত্যাদি এক একজন করে পূরণ করতে হবে এবং ডান পাশে ছকে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছে কি না তা ঠিক অথবা ভুল চিহ্ন দিতে হবে।

দ্বিতীয় পাতা: এই পাতায় পরিবারের প্রধান সদস্যের ও অন্যান্য সদস্যের ব্যাংকের নাম, একাউন্ট নম্বর, IFC কোড দিতে হবে।

তৃতীয় পাতা: 

১.এখানে পরিবারের যে সকল সদস্যের ভোটার কার্ড রয়েছে তাদের ভোটার নম্বর, বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর ইত্যাদি লিখতে হবে। 

২.তারপর আপনি কোন বিভাগের(ST, SC, OBC, UR, PVTG, UR-EWS) মধ্যে পড়ছেন তা ঠিক চিহ্ন দিয়ে উল্লেখ করতে হবে। 

৩.আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ অপশনে ঠিক চিহ্ন দিতে হবে আর না থাকলে না অপশনে ঠিক চিহ্ন দিতে হবে।

৪.রেশন কার্ডটি কোন্ ধরনের তাতে ঠিক চিহ্ন দিতে হবে। প্রতি মাসে রেশন দেওয়া হয় কি না তা উল্লেখ করতে হবে।

৫.আপনার তিনটি বা তার বেশি পাকা বাড়ি থাকলে হ্যাঁ অপশনে ঠিক চিহ্ন দিতে হবে।

৬.যদি পারিবারিক জমির মালিক হয়ে থাকেন তবে হ্যাঁ নইলে না অপশনে ঠিক চিহ্ন দিতে হবে।

চতুর্থ পাতা: 

১.রেজিস্ট্রেশন নথি অনুযায়ী পরিবারের সকল সদস্যের জমির পরিমাণ উল্লেখ করতে হবে।

২.আপনার যদি গাড়ি থেকে তার নাম লিখতে হবে।

৩.পরিবারের সকল সদস্যের স্বাস্থ্য বিমা আছে কি না লিখতে হবে। কত অঙ্কের বীমা আছে, সরকারি/ বেসরকারি উল্লেখ করতে হবে।

৪.পরিবারের কোনো সদস্য আয়কর অথবা পেশাগত ট্যাক্স দেয় কি না লিখতে হবে।

৫.পরিবারের কোন কোন সদস্যের প্যান কার্ড রয়েছে তা উল্লেখ করতে হবে।

পঞ্চম পাতা:

পরিবারের সকল সদস্যের কর্ম সংস্থানের ধরন কোন্ ধরনের সেটি বেছে নিয়ে ঠিক চিহ্ন দিতে হবে।

ষষ্ঠ পাতা:

পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা লিখতে হবে। 

সপ্তম পাতা:

পরিবারের কােনা সদস্য কি কােনা সাংবিধািনক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৗর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন/বর্তমান ধারক আছে কি নেই তাই উল্লেখ করতে হবে।

অষ্টম পাতা:

যদি পরিবারের কোনো সদস্যের কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে, তার নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ লিখতে হবে।

নবম পাতা: 

পরিবারের কতগুলি শিশু স্কুলে পড়ছে এবং কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে তা লিখতে হবে।

দশম পাতা: 

১.শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা বেছে নিয়ে ঠিক চিহ্ন দিতে হবে।

২.পরিবারের কোনো সদস্য যদি কোনো সরকারি প্রকল্পে DBT লিংক এর মাধ্যমে টাকা পেয়ে থাকে তবে তা উল্লেখ করতে হবে।

দ্বাদশ পাতা:

১.যদি কোনো প্রকল্পে বাদ দেওয়া হয়, তাহলে তার কারণ লিখতে হবে।

২.নিজের স্বঘোষণাই সম্মত হয়েছেন তাই ফাঁকা বক্সে ঠিক দিতে হবে।

শেষ পাতা:

১.এই ফাঁকা বক্সে আপনাকে সাক্ষর করতে হবে।

২.পারিবারিক সংক্রান্ত তথ্য অনুযায়ী প্রতিবেদনটি পূরণ করতে হবে।

আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

 



Copyright (c) 2021 Dainik Sambad Update All Right Reseved